জানুয়ারিতে প্লেস্টেশনের স্পাইডার-ম্যান টু

0
146

শিগগিরই পিসি ভার্শনে খেলা যাবে প্লে স্টেশনের ব্লকবাস্টার গেম,স্পাইডার-ম্যান টু । এক ব্লগ পোস্টে সোনি ঘোষণা করেছে, প্লেস্টেশন ৫-এর অন্যতম এক্সক্লুসিভ গেমটি পিসি’তে খেলা যাবে ৩০ জানুয়ারি থেকে, যা অনলাইন গেমিং সার্ভিস স্টিম এবং এপিক গেম স্টোর উভয় জায়গায় পাওয়া যাবে।

পিসি ভার্শনে মূল গেমের পাশাপাশি এর সকল ডাউনলোডএবল কনটেন্ট বা ডিএলসিও থাকবে। উদাহরণ হিসেবে, এর নিউ গেম প্লাস মোড ও অতিরিক্ত কয়েকটি স্পাইডার স্যুট।এ ছাড়া, গেমটিতে পিসি’র জন্য বিশেষভাবে তৈরি ফিচার, যেমন,কিবোর্ড ও মাউস নিয়ন্ত্রণ, আল্ট্রা ওয়াইডস্ক্রিন সাপোর্ট ও বেশ কিছু গ্রাফিকাল অপশন থাকবে বলে জানিয়েছেন গেমটির নির্মাতা ইনসমনিয়াক-এর প্রযুক্তি প্রধান মাইক ফিটজজেরাল্ড।এ ঘোষণার অংশ হিসেবে সোনি আরও বলেছে, উভয় প্ল্যাটফর্মেই মার্ভেলের স্পাইডার-ম্যান টু গেমের জন্য অতিরিক্ত গল্প যোগ করার পরিকল্পনা নেই তাদের।গেমটির পিসি ভার্শণ বানিয়েছে ডাচ গেম নির্মাতা,নিক্সেস, যারা এর আগে স্পাইডার-ম্যান-এর মূল ভার্শণ এবং স্পিন অফ ভার্শণ মাইলস মোরালস-এর পাশাপাশি শুটার গেম,র‍্যাচেট অ্যান্ড ক্ল্যাংক: রিফট অ্যাপার্ট নিয়েও কাজ করেছে।এমনকি রোল প্লেয়িং গেম হরাইজন জিরো’র রিমাস্টার ভার্শণও বানিয়েছে গেমিং স্টুডিও’টি, যা লঞ্চ হবে ৩১ অক্টোবর।পিসি ভার্শণে নিজেদের বিভিন্ন গেম আনার বাজি ধরেছে সোনি ,যার শেষ ঘটনা হচ্ছে স্পাইডার-ম্যান টু।

এর আগে জুনে প্লে স্টেশনের পিসি ওভারলে চালু করেছিল কোম্পানিটি, যার সঙ্গে এসেছিল গোস্ট অফ সুশিমা নামের অ্যাডভেঞ্চার গেইমটিও।

ছবি  সৌজন্যে :সংগৃহীত