গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home South 24 Pgs ৮ জুনিয়র ডাক্তারের হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত  

    ৮ জুনিয়র ডাক্তারের হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত  

    0
    184
    ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে টানা বিক্ষোভের জেরে ৮ জুনিয়র চিকিৎসকের হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত হয়ে গিয়েছে। থ্রেট কালচার ও প্রশ্নফাঁসের অভিযোগে হস্টেল থেকে ৮ জুনিয়র ডাক্তারকে বহিষ্কার করা হয়।
    পাল্টা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগে বিক্ষোভে সামিল হন হাসপাতাল কর্মীদের একাংশও। থ্রেট কালচার ও টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে, ডায়মন্ড হারবার মেডিক্যালের ৮ জন জুনিয়র ডাক্তারকে হস্টেল থেকে বহিষ্কার করা হয়। সোমবারের মধ্যে, হস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছিল কলেজ কাউন্সিল। পাল্টা, অধ্যক্ষের বিরুদ্ধে থ্রেট কালচার, আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে, সকালে অ্যাকাডেমিক বিল্ডিংয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন হস্টেল থেকে বহিষ্কৃত পড়ুয়ারাই। বিক্ষোভের জেরে ৮ জুনিয়র ডাক্তারকে হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করেছে কতৃপক্ষ।
     দুপুরে মেডিক্যাল কলেজে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমাশাসক এবং হাসপাতালের সুপার। খুলে দেওয়া হয় তালা।
    ছবি  সৌজন্যে : নিজস্ব