
প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের জন্মদিনে ম্যাকডোনাল্ডসে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিজেই প্রশংসা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। কলেজে পড়ার সময় ফাস্ট ফুডের দোকানে কাজ করতেন ডেমোক্র্যাটিক পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেত্রী তথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
কমলা হ্যারিসের এই দাবিকে হেসে উড়িয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।সেই কমলা হ্যারিসের জন্মদিনে পেনসিলভানিয়ায় ম্যাকডোনাল্ডসের দোকানে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছেন ডোনাল্ড ট্রাম্প। হালকা তেলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পর তা কাগজের ঠোঙায় ঢালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। অন্যদিকে, দোকানের বাইরে ভিড় করে দাঁড়িয়েছিলেন সাংবাদিকরা।
দোকানের জানলা খুলে তাদের সঙ্গে কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শুভ জন্মদিন, কমলা হ্যারিস। কমলা হ্যারিসের জন্য তাঁর ফুল নিয়ে যাওয়া প্রয়োজন।








