
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হেনস্থার শিকার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তাঁকে উদ্দেশ্য করে উপনিবেশ-বিরোধী স্লোগান দিয়েছেন অস্ট্রেলিয়ার এক আইনপ্রণেতা। ৭৫ বছর বয়সি রাজা চার্লসকে শুনতে হয়েছে, অস্ট্রেলিয়ার জমি ফিরিয়ে দিন।
অস্ট্রেলিয়ার থেকে যা চুরি করেছেন, তা ফিরিয়ে দিন।সম্প্রতি রাজা তৃতীয় চার্লস অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। সোমবার অস্ট্রেলিয়া পার্লামেন্টে যান তিনি। সেই সময়েই তাঁকে উদ্দেশ্য করে উপনিবেশ-বিরোধী স্লোগান দেন পার্লামেন্টের নির্দল সদস্য লিডিয়া থর্প। রাজা চার্লস পার্লামেন্ট কক্ষে পৌঁছনোর পরেই চিৎকার করে লিডিয়া থর্প বলতে থাকেন, এটা তাদের জমি। প্রসঙ্গত, ১০০ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া ব্রিটিশদের উপনিবেশ ছিল। ১৯০১ সালে অস্ট্রেলিয়া স্বাধীন হয়।
যদিও এখনও ব্রিটিশ কমনওয়েলথের সদস্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ প্রধান ব্রিটেনের রাজা। ঔপনিবেশিক আমলে অস্ট্রেলিয়ায় বহু স্থানীয় অস্ট্রেলিয়কে হত্যার অভিযোগ উঠেছিল ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে। অনেককে বাস্তুচ্যুতও হতে হয়।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক





