গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Birbhum মাংস খেতে বিজেপির লোকেরা তৃণমূলের সভায় : ধ্রুব 

    মাংস খেতে বিজেপির লোকেরা তৃণমূলের সভায় : ধ্রুব 

    0
    327
    দু’শো টাকা আর মাংস-ভাতের জন্য বিজেপির কর্মীরাই তৃণমূলের সভায় যান। বিজয়া সম্মিলনীর সভায় বক্তৃতা করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন বীরভূমে দলের জেলা সভাপতি ধ্রুব সাহা।
    এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। সোমবার মহম্মদবাজারে বিজয়া সম্মিলনীর সভায় সভা ধ্রুব সাহা বলেছেন, তাঁর পাড়ার প্রায় সকলেই বিজেপির কর্মী। কিন্তু তিনি দেখছেন, ২০০ টাকা আর মাংস-ভাত খাওয়ার জন্যই বিজেপি কর্মীরা তৃণমূলের সভায় যাচ্ছেন। অনুব্রত এবং কাজল শেখকে নিয়েও মন্তব্য করেছেন ধ্রুব বলেছেন, দু’জনের মধ্যে রীতিমতন ঠাণ্ডা যুদ্ধ চলছে।
    ধ্রুবর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন, বিজয়া সম্মিলনীতে এত সংখ্যক মানুষ দেখে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছেন।
    ছবি  সৌজন্যে : নিজস্ব