গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National কেন্দ্রের আশ্বাস, অনশন ভঙ্গ সোনম ওয়াংচুকর 

    কেন্দ্রের আশ্বাস, অনশন ভঙ্গ সোনম ওয়াংচুকর 

    0
    136
    কেন্দ্রীয় সরকারের আশ্বাস পেয়েই ১৬ দিনের মাথায় অনশন ভঙ্গ করেছেন থ্রি ইডিয়টস খ্যাত সোনম ওয়াংচুক। সোমবার জম্মু-কাশ্মীর এবং লাদাখের যুগ্ম সচিব প্রশান্ত লোখাণ্ডে দেখা করেন পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক ও তাঁর সঙ্গীদের সঙ্গে।
    তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের একটি চিঠি তুলে দেন আন্দোলনকারীদের হাতে। এরপরই দিল্লির লাদাখ ভবনের সমানে চলা বিক্ষোভ উঠে যায়।স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, মন্ত্রকের উচ্চ-ক্ষমতাসম্পন্ন যে কমিটি লাদাখের প্রতিনিধিদের সঙ্গে আগে আলোচনা করছিল, তারাই ৩ ডিসেম্বর সোনম ওয়াংচুক এবং অন্যদের সঙ্গে ফের লাদাখ নিয়ে আলোচনায় বসবেন। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে লাদাখে টানা ২১ দিন অনশন করেছিলেন বাস্তবের ‌র‌্যাঞ্চো। এরপর ৩২ দিন ধরে পায়ে হেঁটে লেহ থেকে দিল্লিতে পৌঁছন সোনম ওয়াংচুকরা। তারপর থেকে রাজধানীতেই চলছিল আন্দোলন। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই লড়ছেন সোনম ওয়াংচুক। তাঁর দাবি লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি নিয়ে কেন্দ্র আলোচনা করুক। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করার দাবি তুলেছেন তিনি।
    ছবি  সৌজন্যে : নিজস্ব