গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National দিল্লি সহ উত্তর ভারতে দূষণের মাত্রা বৃদ্ধি

    দিল্লি সহ উত্তর ভারতে দূষণের মাত্রা বৃদ্ধি

    0
    113

    দিল্লির পাশাপাশি উত্তর ভারত জুড়ে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। হাওয়ার গতিবেগ নিয়ে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই।

    তিনি বলেছেন, বৃষ্টির পরে হাওয়ার গতিবেগ কমতে থাকায় দূষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান নিয়ে তাঁর মন্তব্য, দূষণ বিরোধী পরিকল্পনা-এর দ্বিতীয় পর্যায়ে আহ্বান করা হয়েছে।

    এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩০০-র ওপরে গেলে দ্বিতীয় পর্যায়ে আহ্বান করা হয়। দূষণ বিরোধী পরিকল্পনা চারটি ধাপ রয়েছে । ইতিমধ্যেই দিল্লির দূষণের মাত্রা ৩১৭ ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে প্রতিবেশী হরিয়ানা এবং পাঞ্জাবে খড় পোড়ানোকেই প্রায়শই দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধির জন্য দায়ী করা হয় । আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রতিকূল আবহাওয়া ও জলবায়ুর কারণে আগামী কয়েকদিনে এয়ার কোয়ালিটি ইনডেক্সে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে বলে জানানো হয়েছে ।দূষণ বিরোধী পরিকল্পনার দ্বিতীয় ধাপে দিল্লি ও এনসিআর এলাকায়  কয়লা ও জ্বালানী ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

     

    ছবি  সৌজন্যে : এক্স