মহারাষ্ট্রের গঢ়ছিরৌলিতে গুলির লড়াইয়ে হত ৫ মাওবাদী

0
140
মহারাষ্ট্রের বিদর্ভে মাওবাদী দমন বাহিনী সি-৬০ এবং কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের যৌথ অভিযানে অন্তত পাঁচ জন মাওবাদী নিহত হয়েছেন।
মহারাষ্ট্র পুলিশের দাবি, ছত্তীসগঢ়ের নারায়ণপুর জেলার সীমানা লাগোয়া ভমরাগড় জঙ্গলে গুলির লড়াইয়ে নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদী-র সশস্ত্র বাহিনী পিএলজিএ-র সঙ্গে সি-৬০ কমান্ডোদের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছয় অতিরিক্ত বাহিনী। এরপরই দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হয়েছেন পাঁচ জন মাওবাদী। গঢ়ছিরৌলি জেলা পুলিশ জানিয়েছে, আসন্ন বিধানসভা ভোটের সময় নাশকতার উদ্দেশ্যে মাওবাদীদের ওই দলটি ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশন থেকে সীমানা পেরিয়ে মহারাষ্ট্রে ঢুকেছিল।
ছবি  সৌজন্যে : এক্স