গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National সেনসেক্সে পতন, ক্ষতি ৯ লাখ কোটি 

    সেনসেক্সে পতন, ক্ষতি ৯ লাখ কোটি 

    0
    137

    সপ্তাহের দ্বিতীয় দিনে প্রায় ৯ লাখ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন শেয়ার বাজারের লগ্নিকারীরা।মঙ্গলবার  বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার সময়ে ৯৩০ পয়েন্ট পড়ে সূচক দাঁড়িয়েছে ৮০ হাজার ২২০ পয়েন্টে।

     

    অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৩০৯ পয়েন্ট পতন লক্ষ করা গিয়েছে। ফলে এদিন ২৫ হাজারের অনেকটাই নীচে নেমে যায় নিফটির সূচক। বাজারের সমস্ত ক্ষেত্রেই দূর্বলতার কারণে শেয়ার বাজার রক্তাক্ত। এই নিয়ে টানা দু’দিন ধস নেমেছে শেয়ার বাজারে। লগ্নিকারীরা ৮ দশমিক ৯ লাখ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।গত সপ্তাহে শেষ লেনদেনের দিনে ঘুরে দাঁড়িয়েছিল স্টকের বাজার। তার আগে লাগাতার সূচকে পতন দেখা গিয়েছে। গত সপ্তাহের বাজার স্থিতিশীল থাকার ইঙ্গিত পাওয়ার পর বিনিয়োগকারীদের মনে হয়েছে মুনাফা তোলার সময় হয়েছে।

    বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকগুলি ৪ শতাংশ পর্যন্ত নেমে যাওয়ার কারণে বাজারের মিড এবং স্মলক্যাপ শেয়ার ক্ষতির সম্মুখীন হয়েছে।

    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল