গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বন্ধ ১৯০ লোকাল ট্রেন, সচল থাকবে মেট্রো 

    বন্ধ ১৯০ লোকাল ট্রেন, সচল থাকবে মেট্রো 

    0
    156

    ঘূর্ণিঝড় দানা’র আশঙ্কায় শিয়ালদা ডিভিশনে ১৯০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না।

    অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না।পাশাপাশি, শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। একই রকম ভাবে হাসনাবাদ থেকেও কোনও ট্রেন বারাসত বা শিয়ালদহের উদ্দেশে ওই সময়ে চলাচল করবে না। অন্যদিকে পূর্ব রেল জানিয়েছে, ইস্ট-কোস্ট রেল -এর অনুরোধে পূর্ব রেলের আওতায় থাকা বেশ কিছু ট্রেন বুধ থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে পুরীগামী বেশ কয়েকটি ট্রেন। যদিও মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন,  আপাতত মেট্রো বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    স্বাভাবিক নিয়মে ছন্দ মেনেই চলবে মেট্রো। অরেঞ্জ লাইন যেমন ৮টায় বন্ধ হয়, তেমন থাকবে। শহরের মানুষকে ফিরতে হলে মেট্রোতেই ভরসা রাখতে হয়।

    ছবি  সৌজন্যে :ফেসবুক