গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ওয়েনাড়ে ২ জন সাংসদ থাকবে : রাহুল 

    ওয়েনাড়ে ২ জন সাংসদ থাকবে : রাহুল 

    0
    148
    দেশের মধ্যে একমাত্র ওয়েনাড়ে ২ জন সাংসদ থাকবে। এমনটাই দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
    বুধবার কেরলের ওয়েনাড়ে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তারপরে দাদা রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে রোড শোও করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ওয়েনাড় দেশের মধ্যে এমন একটি লোকসভা কেন্দ্র, যেখান থেকে ২ জন প্রতিনিধি থাকছেন সাংসদে। একজন নির্বাচিত অন্যজন এই কেন্দ্র থেকে নির্বাচিত না হলেও, তিনি এখানকার প্রতিনিধি। রাহুল গান্ধী আরও জানিয়েছেন, বাবা মারা যাওয়ার পর বোনই তাঁকে মায়ের দেখভাল করেছে। বোনের ১৭ বছর বয়স ছিল যখন বাবা মারা যান। কিন্তু ওই কঠিন সময়ে প্রিয়াঙ্কা গান্ধী শক্তহাতে রাশ ধরেছিল। পরিবারের জন্য সবকিছু বিসর্জন দিতে পারেন তিনি। ওয়েনাড়ের মানুষকে নিজের পরিবার মনে করে প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড়বাসীর কাছে অনুরোধ, তাঁর বোনকে তাঁরা যেন দেখেন। ওয়েনাড়ের মানুষের জন্য নিজেকে উজাড় করে দেবে প্রিয়াঙ্কা গান্ধী।
    তিনিও ওয়েনাড়ের প্রতিনিধি। তিনিও এখানে আসবেন, কাজ করব।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া