গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology রোবট কুকুরের ওপর রাইফেল পরীক্ষা

    রোবট কুকুরের ওপর রাইফেল পরীক্ষা

    0
    263

    মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে মার্কিন সামরিক বাহিনী এক সামরিক ঘাঁটিতে এআই-চালিত রোবট কুকুরের ওপর রাইফেল পরীক্ষা চালিয়েছে বলে তথ্য জানা গেছে।সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এই টেকনোলজি সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে মরুভূমি অঞ্চলে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে।

    আমেরিকার সামরিক বাহিনীর ডিফেন্স ভিজ্যুয়াল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সার্ভিস বা,ডিভিডস এই ছবিগুলো শেয়ার করেছে। এতে দেখা গেছে,একটি চার পায়া রোবট মরুভূমির রেড স্যান্ড ডিউন্স-এ একটি এআই-চালিত রাইফেল নিয়ে ময়দানে নেমেছে। বলা হয়েছে, এই এলাকা সংলগ্ন একটি যৌথ সামরিক গবেষণাগারও রয়েছে।রোবটটির ওপর স্থাপিত একটি এআর-১৫/এম১৬ রাইফেল ছিল,যা নিউ ইয়র্কের ফোর্ট ড্রামে পরীক্ষা করা রোবট সিস্টেমের সাথে সাদৃশ্যপূর্ণ।মার্কিন সামরিক বাহিনী এই রোবটকে চার পায়া চালকবিহীন স্থলযান বা ইউজিভি হিসেবে উল্লেখ করেছে। এটি এআই-চালিত রাইফেলের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে, যার জন্য মানুষের সাহায্যের প্রয়োজন হয় না। সামরিক সংবাদ সংস্থা মিলিটারি ডটকম জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী গত মাসে এই রোবট সিস্টেমের পরীক্ষা চালিয়েছে। একই সময়ে আরও ১৫টি কাউন্টার ড্রোন প্ল্যাটফর্ম পরীক্ষা করা হয়েছে।গত কয়েক বছর ধরে রোবট কুকুরের ধারণাটি প্রথম প্রবর্তন করেছিল মার্কিন রোবোটিক্স কোম্পানি বস্টন ডাইনামিকস।

    ২০০৫ সালে নাসা এবং আমেরিকার ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস বা ডারপা’র সঙ্গে যৌথভাবে তাদের প্রথম চার পায়া রোবট ,বিগডগ লঞ্চ করে।  বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা প্রথম রোবট কুকুরের নাম ছিল স্পট, যার মূল্য ছিল প্রায় ৭৫ হাজার ডলার।

    ছবি  সৌজন্যে :সংগৃহীত