গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National প্রিয়াঙ্কার মনোনয়নে বাইরে খাড়গে, নিশানা বিজেপির 

    প্রিয়াঙ্কার মনোনয়নে বাইরে খাড়গে, নিশানা বিজেপির 

    0
    146

    কেরলের ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়নপর্বে অপমানিত হয়েছেন স্বয়ং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।এমনই  অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

     

    অভিযোগের সমর্থনে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। ওই ছবিতে দেখা গিয়েছে, একটি ভেজানো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অমিত মালব্যর দাবি, ওয়েনাড়ের জেলাশাসক ডিআর মেঘাশ্রীর দফতরে ঢুকে প্রিয়াঙ্কা গান্ধী যখন মা সনিয়া গান্ধী, দাদা রাহুল গান্ধীর পাশে বসে মনোনয়ন জমা দিচ্ছিলেন, সে সময় ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন মল্লিকার্জুন খাড়গে। ভিডিওটি সে সময়ই তোলা বলে জানিয়েছেন তিনি। অমিত মালব্যর অভিযোগ, নির্বাচনী আচরণবিধির কারণে সঙ্গী সকলকে নিয়ে জেলাশাসকের ঘরে ঢুকতে পারেননি প্রিয়াঙ্কা গান্ধী। তাই মল্লিকার্জুন খাড়গেকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল।

     

    অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার অভিযোগ, কংগ্রেসে যে দলিতদের কোনও সম্মান নেই, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে এমন আচরণই তার প্রমাণ। যদিও কেরল প্রদেশ কংগ্রেসের তরফে বিজেপির অভিযোগকে অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে।