
ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ডিভিসি আবার জলাধার থেকে জল ছাড়তে পারে। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, কিছুদিন আগেই রাজ্য সরকার বন্যার মোকাবিলা করেছে। এরইমধ্যে ডিভিসি আবার ২৪ হাজার কিউসেক জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আবার জল ছাড়বে। বাংলা যেন ওদের জল হজম করার একটি জায়গা হয়ে গিয়েছে। তার থেকে যদি ডিভিসি ঠিক ভাবে খনন করে পলি পরিস্কার করে, তা হলে ওরা আরও ৪ লাখ কিউসেক জল বেশি রাখতে পারে। পুলিশ যে এলাকাগুলি খালি করে দেওয়ার অনুরোধ করছে, সেগুলিকে মান্যতা দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
সমুদ্রের কাছে ভ্রমণ থেকে এই সময় বিরত থাকার জন্যও রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে মৎস্যজীবীদেরও সতর্ক করেছেন সমুদ্রে না যাওয়ার জন্য।
ছবি সৌজন্যে : নিজস্ব





