গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বৃষ্টিতে জলমগ্ন এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল  

    বৃষ্টিতে জলমগ্ন এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল  

    0
    132

    দানা’র জেরে কলকাতা যখন বৃষ্টিতে ভাসছে , তখন বৃষ্টিতে জল থইথই অবস্থা রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম।

     

    মেইন ব্লক, কার্ডিওলজি, প্রসূতি বিভাগের সামনেই বেশি পরিমাণ জল জমেছে। যার ফলে জল ডিঙ্গিয়ে ঢুকতে -বেরোতে  সমস্যা পড়তে হয়েছে রোগী-পরিজনদের। হয়রানির শিকার চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষও। জল দ্রুত বের করে পরিস্থিতি স্বাভাবিক করতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পাম্প বসানো হয়েছে। কিন্তু, যে পরিমাণ জল জমেছে তাতে পাম্প চালিয়েও দ্রুত সুরাহার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সমস্যায় পড়েছেন চিকিৎসকরাও। জল ঢুকে যাওয়ায় কাজ করছে না লিফটও। এদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে জল থইথই অবস্থা। হাসপাতালের বিভিন্ন বিভাগে জল ঢুকে রয়েছে। যারফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী থেকে ডাক্তার, নার্স সকলে। হাসপাতালের প্রসূতি বিভাগের ভিতরে পর্যন্ত জল ঢুকে পড়েছে। সেই জল পেরিয়ে পেরিয়ে রোগীরর আত্ময়ীরা যাতায়াত করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পাম্প বসানো হয়েছে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব