গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যা হলো কর্মসংস্থান : নির্মলা

    বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যা হলো কর্মসংস্থান : নির্মলা

    0
    151

    বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার অন্যতম হল কর্মসংস্থান। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

    ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাঙ্ক ও আইএমএফের বার্ষিক সভায় অর্থমন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে একটি।

    তিনি অর্থনৈতিক প্রতিকূলতা এবং দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের জন্য যুবকদের চাকরির বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতাকে আরও নির্দিষ্ট করে তুলছে।বিশ্বব্যাঙ্ক এর আগে বিভাগ ভিত্তিক প্রবণতা এবং কর্মসংস্থানের উপর তাদের সম্ভাব্য প্রভাব নিয়ে বেশ কয়েকটি গবেষণা চালিয়েছে। এরমধ্যে রয়েছে সবুজ কর্মসংস্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবর্তিত জনসংখ্যার মতো।সময়ের প্রয়োজনে আরও বিস্তৃত, মাল্টি-সেক্টরাল বিশ্লেষণ প্রয়োজন। এই ক্ষেত্রগুলি কীভাবে কর্মসংস্থান হ্রাস এবং চাকরি সৃষ্টি উভয়কেই প্রভাবিত করে তাঁর বিস্তারিত গবেষণা প্রয়োজন। এই বিশ্লেষণে ভূ-রাজনৈতিক বিভাজন ,খাদ্য উৎপাদন, রফতানি এবং সম্পর্কিত কর্মসংস্থানের মতো বিভাগগুলিতে এর প্রভাব নিয়েও বিবেচনা করা উচিত।

    ছবি  সৌজন্যে : এক্স