আরএসএস-র সভায় স্মরণ বুদ্ধদেব-ইয়েচুরিকে

0
254
এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সভায় স্মরণ প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। 
আদর্শ ও ভাবধারায় সিপিএম তথা বামপন্থী দলের সঙ্গে কোনও মিলই নেই দক্ষিণপন্থী সংগঠন আরএসএস-এর।
তারপরও দুই প্রয়াত বাম নেতাকে আরএসএস-এর বার্ষিক সভায় শ্রদ্ধা জানানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের মথুরায় দু’দিনের বিশেষ বার্ষিক বৈঠকের আয়োজন করেছে আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে এই বৈঠকের সূচনা হয়। সাম্প্রতিককালে প্রয়াত হয়েছেন এমন বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানানো হয়েছে। সেই তালিকায় ছিলেন শিল্পপতি রতন টাটা, রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর নাম। সেই সময়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সদ্য প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও শ্রদ্ধা জানানো হয়।
ছবি  সৌজন্যে : এক্স