
দানা’র প্রভাবে ভেঙে যাওয়া গাছ টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবালকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমায়।
পুলিশ সূত্রে খবর, মৃত নাবালক বছর ১৭-র শুভজিৎ দাস। জানা গিয়েছে, শুক্রবার বাড়ির ছাদের উপরে গাছ ভাঙা ডাল টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। এরপরই তড়িঘড়ি ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এদিকে দানা’র প্রভাবে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেটাও খুব দুর্ভাগ্যজনক।
উনি বাড়িতে কেবল তার নিয়ে কাজ করছিলেন। প্রশাসনকে মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
ছবি সৌজন্যে : নিজস্ব
