
নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু অংশে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।
কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামীদিন তিনদিন। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আর কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। শনিবার থেকে বৃষ্টি কমবে সর্বত্র।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও কোথাও নতুন করে সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের উপকূলে শনিবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক







