
ঝাড়খণ্ডের ভোটের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে জাতীয় নির্বাচন কমিশন।
এই কথা জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার। নির্বাচনী প্রক্রিয়ায় মানুষকে উৎসাহিত করতে তাঁর ছবি ব্যবহারের জন্য কমিশনকে অনুমতি দিয়েছেন ধোনি। অতীতেও কমিশন ভোটদানে উৎসাহ বৃদ্ধির। জন্য তাঁর ছবি ব্যবহার করেছিল। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। আগামী দিনে কী ভাবে কাজ এগোবে, তার পরিকল্পনা করতে ধোনির সঙ্গে কমিশন যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন তিনি। ধোনির জন্ম ও বড় হওয়া ঝাড়খণ্ডের রাঁচিতে। সেই কারণেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে তাঁকেই মুখ করে ভোটারদের উৎসাহিত করতে সচেষ্ট হয়েছে কমিশন। কখনও ক্রীড়াব্যক্তিত্ব, কখনও অভিনয় জগতের পরিচিত মুখেদের প্রকাশ্যে রেখে ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে অনুপ্রাণিত করা হয়েছে।
ধোনিকে ২০১৯ সালেও লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের প্রচারের মুখ করা হয়েছিল।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল







