
বিধানসভা নির্বাচনে অজিত পাওয়ারের ভাইপো যুগেন্দ্র পাওয়ারকেই বারামতি আসনে প্রার্থী করেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার।
রাজনীতিতে আনকোরা হলেও বস্টনের নর্থইস্ট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রিধারী যুগেন্দ্র পাওয়ারএবার কাকা অজিত পাওয়ারকে কঠিন লড়াইয়ে ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে। শরদের দলের হয়ে তাঁর আর এক নাতি রোহিত পওয়ারও এ বার বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন কারজাট-জামগেড় আসনে। ২০২৩ সালের ২ জুলাই এনসিপিতে পটপরিবর্তন মহারাষ্ট্র রাজনীতিতে বদলে দিয়েছিল রাজনৈতিক সমীকরণ। অজিত পাওয়ার জানিয়েছেন, জেতার বিষয়ে তিনি নিশ্চিত। বারামতীর ভোটদাতাদের উপর তাঁর আস্থা রয়েছে। ভোটাররাই তাঁকে গত বিধানসভা ভোটে ১ লক্ষ ৬৫ হাজারের নজিরবিহীন ব্যবধানে জিতিয়েছিলেন। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, অন্যদিকে যুগেন্দ্র পাওয়ার অজিত পাওয়ারের ভাইপো। এবার বিধানসভা নির্বাচনে ভাইপোর বিরুদ্ধে ভাইপো তাস খেলেছেন তিনি।
আগামী ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। ২৩ নভেম্বর গণনার দিনই জানা যাবে বারামতীর ভবিষ্যৎ।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল







