
ভবানীপুরে জাস্টিস দ্বারকানাথ রোডে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুতে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবারই ঘটনাস্থল ঘুরে দেখেন ভবানীপুর থানার তদন্তকারী আধিকারিকরা।
খতিয়ে দেখেন বিল্ডিংয়ের বিভিন্ন অংশ। কথা বলেন কেয়ারটেকারের সঙ্গে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানা। এদিকে ওই বিল্ডিং গিয়েছিলেন সিইএসসি-র আধিকারিকরাও। প্রত্যেকটি লাইন যেগুলো উন্মুক্ত রয়েছে সেগুলো খতিয়ে দেখেন। সিইএসসি-র কোনও গাফিলতি নেই বলে জানিয়েছেন তাঁরা। সিইএসসি-র দাবি ওই জায়গায় বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে গিয়েছে।
পার্সোনালভাবে টানা তারেই বিপর্যয় ঘটেছে বলে দাবি সিইএসসি-র আধিকারিকদের। ভবানীপুর থানায় সিইএসসি-র তরফে আলাদা অভিযোগ জানানো হয়েছে ।
ছবি সৌজন্যে : নিজস্ব
