মেয়ে বড় হচ্ছে, চিন্তায় খুন মায়ের !

0
160

মেয়ে বড় হচ্ছে, আর জি কর কাণ্ডের পর সেই চিন্তাই কুঁড়ে খাচ্ছিল মাকে। তার জেরেই নিজের ১১ বছরের মেয়ের গলা টিপে খুন করেছেন মা। যা শুনে হতবাক তদন্তকারী অফিসাররাও। ঘরের মধ্যে পায়চারি করছিল মা।

বিছানায় শোয়ানো মেয়েকে দেখে মনে হবে ঘুমোচ্ছে। বাবা গিয়ে মেয়েকে জড়িয়ে ধরতে বুঝতে পারেন অনেক আগেই মৃত্যু হয়েছে তার। মেয়ের দিকে তাকিয়ে মা বলতে থাকেন। বড় হচ্ছে। ওর ওপরে অন্যরা অত্যাচার করবে, এটা হতে দেবেন না তিনি। আর কেউ ওর কিছু করতে পারবে না। খুনের খবর পেয়ে তদন্তকারী অফিসাররাও মায়ের এমন কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন সংবেদনশীলতার সঙ্গেই তদন্ত করা হচ্ছে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে। ব্যারাকপুরের আনন্দপুরীরর ডি রোডের বাসিন্দা ইন্দ্রজিৎ ঘোষের স্ত্রী কবিতা ঘোষ এবং তাঁদের ১১ বছরের মেয়ে রাজন্যাকে নিয়ে থাকেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্ত্রী কবিতা স্কিৎজোফ্রেনিয়ার রোগী। তাঁর চিকিৎসা চলছে। তাদের একমাত্র মেয়ে রাজন্যা ঘোষ একটি বেসরকারি স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী। মেয়েকে নিয়ে রাতে ঘুমোতে গিয়েছিলেন মা। দুপুরে দরজা না খোলায় সন্দেহ হয় বাবা ইন্দ্রজিতের। ডেকেও সাড়া না পেয়ে প্রতিবেশী এবং টিটাগড় থানার পুলিশে খবর দেন ইন্দ্রজিৎ ঘোষকে। এরপর দরজা ভেঙে মেয়ের নিথর দেহ উদ্ধার হয়।

ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন বছর কয়েক আগে শ্যামনগরের গাঙ্গুলিপাড়ার বাড়ি ছেড়ে আনন্দপুরীতে এসেছিলেন তাঁরা। স্ত্রী অস্বাভাবিক আচরণ করলেও মেয়েকে আগলে রাখতেন। কিন্তু আর জি করের ঘটনা তাঁর স্ত্রীর মনে ব্যাপক প্রভাব ফেলেছিল বলে মনে করছেন তিনি।

ছবি  সৌজন্যে : নিজস্ব