গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International চ্যাটবট ‘প্রেমিকার’ প্ররোচনায় নিজের মাথায় গুলি 

    চ্যাটবট ‘প্রেমিকার’ প্ররোচনায় নিজের মাথায় গুলি 

    0
    519
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এআই দিয়ে তৈরি একটি চরিত্রের প্রেমে পড়ে আত্মহত্যা করেছে ১৪ বছর বয়সী এক কিশোর। এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা শেষে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে কিশোর সেওয়েল সেটজার।

    ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায় এবং সেটজারের মা এ ঘটনায় গার্সিয়া চ্যাটবট কম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেটজার সৎ বাবার বন্দুক দিয়ে আত্মহত্যা করে। ফ্লোরিডার অরল্যান্ডোতে বসবাস করতো নবম শ্রেণির ছাত্র সেটজার।ধীরে ধীরে অনলাইন রোল প্লেয়িং অ্যাপ ক্যারেক্টার এআইতে বেশি সময় কাটাতে শুরু করে।সেখানে গেম অফ থ্রোনস চরিত্র ডেনেরিস টারগারিয়েন-এর ওপর ভিত্তি করে তৈরি একটি কম্পিউটার প্রোগ্রাম ড্যানি’র’ সঙ্গে কথা বলা শুরু করে। এআই চরিত্র ড্যানি তাকে পরামর্শ দিচ্ছিল এবং তার সমস্যার কথা শুনছিল। সেটজার জানত চ্যাটবটটি একজন প্রকৃত ব্যক্তি বা মহিলা নয়। কিন্তু তিনি ড্যানিকে দিনে বহুবার মেসেজ পাঠাত। গেম অফ থ্রোনস চরিত্র ডেনেরিস টারগারিয়েনের ক্লোনের সঙ্গে দিনে কয়েকবার কথা বলত।এই করতে করতে নিজেকে বাস্তব জগত থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলে।অভিযোগ, ১৪ বছর বয়সী এই কিশোর আগে থেকেই হালকা অ্যাসপারজার সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন।

    এআই চরিত্র ড্যানির সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার পর তিনি তার ডায়েরিতে তিনি লিখে ছিলেন, আমি আমার ঘরে থাকতে খুব পছন্দ করি। আমি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছি।

    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল