গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনার প্রমাণ : আমেরিকা

    রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনার প্রমাণ : আমেরিকা

    0
    125

    ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো আমেরিকা, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যর উপস্থিতি রয়েছে বলে দাবি করেছে।

    আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইতালির রোমে বলেছেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার প্রমাণ আছে। লয়েড অস্টিন বলেছেন, উত্তর কোরিয়ার সেনা সেখানে ঠিক কী করছে? সেটাই এখন দেখার বাকি। এ বিষয়গুলোই আমেরিকাকে খতিয়ে দেখতে হবে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে বলেছেন,তারা উত্তর কোরিয়ার ১২ হাজার সেনার দুটো ইউনিটের প্রস্তুতির খবর পেয়েছেন। তারা রাশিয়া বাহিনীর পাশাপাশি যুদ্ধে অংশ নেবে। এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা, এনআইএস,গত সপ্তাহের এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছিল, ১ হাজার ৫০০ সেনা রাশিয়ায় পৌঁছেছে।

    ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়ার বিশেষ অভিযান পরিচালনা বাহিনীর এই সেনাদের রুশ নৌবাহিনীর জাহাজে করে রাশিয়ার বন্দর নগরী ভ্লাদিভোস্তকে নিয়ে যাওয়া হয়েছে।

    ছবি  সৌজন্যে : এক্স