
৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে ২০২৬ এ রাজ্যে আবারও পরিবর্তনের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বনগাঁর পেট্রাপোলে বিএসএফ-র অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ।
সেই মঞ্চ থেকেই অমিত শাহ বলেছেন এরাজ্যে পরিবর্তন হলেই অনুপ্রবেশের সমস্যা মিটবে। অনুপ্রবেশ বন্ধ হলে পশ্চিমবঙ্গে শান্তি ফিরবে। তিনি আরও বলেছেন ১০ বছরে প্রধানমন্ত্রী দেশ জুড়ে অনেক কাজ করেছেন। এজন্য পশ্চিমবঙ্গের মানুষের কিছু খেদ রয়েছে। কিন্তু চিন্তা নেই ২০২৬-এ বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে সব খেদ মিটিয়ে দেবে।
অমিত শাহ আরও বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাঁকে জানিয়েছেন বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন ৫-৬ হাজার মানুষ কল্যাণী এইমসে চিকিৎসা করাতে আসেন। অমিত শাহ-র কথায় উন্নয়নই কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য। পশ্চিমবঙ্গের উন্নয়নে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।









