
গ্রীষ্মমন্ডলীয় ঝড় ট্রামির আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ২৬ নিহত হয়েছে। এ ছাড়া এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলে কর্মকর্তারা।
ট্রামি স্থানীয়ভাবে তীব্র গ্রীষ্মমন্ডলীয় ঝড় ক্রিস্টিন নামে পরিচিত।উল্লেখ্য,ফিলিপাইনের লুজোনের প্রধান দ্বীপে ভারী থেকে মুষলধারে বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা ও ভূমিধস হয়েছে।ঘণ্টায় ৯৫ কিমি সর্বোচ্চ বাতাসের গতি নিয়ে ঝড়টি পশ্চিম দিকে কর্ডিলেরার উত্তরাঞ্চলীয় অঞ্চল পেরিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে চলে যায়।ফিলিপাইনের কিছু উত্তরাঞ্চলীয় প্রদেশের জন্য ভারী থেকে তীব্র বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস এবং ঝড়বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য গত কয়েকদিন ধরে ঝড়ের কারণে বেশিরভাগ মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সরকার দোকান ও স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, এক লাখ ৬৩ হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। বন্যার জল বাড়িতে উঠে গেলে তারা ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন।ঝড়ের কারণে কেন্দ্রীয় ব্যাংক টানা দ্বিতীয় দিনের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেন এবং আর্থিক কার্যক্রম বাতিল করেছে।
অন্যদিকে,ফিলিপাইনে সাধারণত বছরে গড়ে ২০টি গ্রীষ্মমন্ডলীয় ঝড় রেকর্ড করা হয়, যার ফলে প্রায়ই ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস এবং মারাত্মক ভূমিধস হয়।
