ভাদোদরায় স্পেনের প্রেসিডেন্টকে সঙ্গে শোভাযাত্রা প্রধানমন্ত্রীর

0
213
স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানতেজকে সঙ্গে নিয়ে ভাদোদরায় রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি খোলা জিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানতেজ গোটা রাস্তা ঘুরেছেন।
তাঁদের অভ্যর্থনা জানাতে রাস্তা ধারে দাঁড়িয়েছিলেন অগণিত মানুষ। সোমবার ভাদোদারায় পা দিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানতেজ।
অন্যদিকে একগুচ্ছ কর্মসূচী নিয়ে ভাদোদারায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আগমনে সেজে উঠেছে ভাদোদারা। গুজরাটের ভদোদরায় নরেন্দ্র মোদী ও পেদ্রো সানতেজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানিয়েছেন শিল্পীরা। দুই রাষ্ট্রনেতাই যৌথভাবে ভাদোদরায় সি-২৯৫ বিমান তৈরির জন্য টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। বিমান কমপ্লেক্সের উদ্বোধনের পরে, নরেন্দ্র মোদী এবং পেদ্রো সানতেজ বরোদা রাজপরিবারের বাসভবন আইকনিক লক্ষ্মী বিলাস প্রাসাদ পরিদর্শন করেছেন।
ছবি  সৌজন্যে : এক্স