গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata রক্তমাখা গ্লাভসের পর এবার এসএসকেএমে মরচে ধরা কাঁচি

    রক্তমাখা গ্লাভসের পর এবার এসএসকেএমে মরচে ধরা কাঁচি

    0
    152

    আর জি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসের পর এবার এসএসকেএম-এ মরচে ধরা কাঁচি। ছবি পোস্ট করে হাসপাতালে দুর্নীতির অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা।

    প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভেঙে গিয়েছে মরচে ধরা কাঁচি। ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব হয়েছেন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। দুর্নীতি নিয়ে এত আন্দোলনের পরেও ফের প্রশ্নের মুখে সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী সুরক্ষার বিষয়টি।

    এর আগে ১০ অক্টোবর আর জি কর মেডিক্যাল কলেজে একজন এইচআইভি পজিটিভ রোগীর চিকিৎসা করতে গিয়ে সিলড প্যাক থেকে রক্তমাখা গ্লাভস বেরোয়। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। সেই তদন্ত এখনও চলছে।

    ছবি  সৌজন্যে :সংগৃহীত