গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National টেরেজার অনুপ্রেরণাতেই মানুষের সেবা : প্রিয়াঙ্কা  

    টেরেজার অনুপ্রেরণাতেই মানুষের সেবা : প্রিয়াঙ্কা  

    0
    171
    মাদার টেরেজার অনুপ্রেরণাতেই মানুষের সেবায় নিজেকে নিয়োগ করেছেন। এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।সোমবার থেকে কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন কংগ্রেস নেত্রী।
    সেখানেই মাদার টেরিজার সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতি তুলে ধরেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বলেছেন, বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পর স্বয়ং মাদার টেরিজা তাঁর মা সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছিলেন। সেদিন তাঁর জ্বর ছিল। তাই তিনি ঘরের মধ্যে ছিলেন। কিন্তু মাদার টেরিজা নিজেই তাঁর সঙ্গে দেখা করতে ঘরে আসেন। এবং মাথায় তার হাত রেখে মাদার টেরিজা তাঁকে গরিব-দুস্থদের জন্য কাজ করার আহ্বান জানিয়েছিলেন।এরপরেই প্রিয়াঙ্কা গান্ধী দিল্লিতে মাদার টেরিজার সংস্থায় যোগ দেন। সেখানে তিনি বাথরুম পরিষ্কার করতেন, রান্না করতেন।সেখানে কাজ করে তিনি যন্ত্রণা ও সমস্যার অর্থ কী তা বুঝতে পেরেছিলেন।প্রিয়াঙ্কা গান্ধী আরও জানিয়েছেন, তিনি এখন জনগণের চাহিদা কী তা জানতে পেরেছেন। এবার তিনি মানুষের সঙ্গে দেখা করবেন, জনগণের সমস্যা বোঝার চেষ্টা করবেন।
    তাঁর দাদা রাহুল গান্ধীকে ওয়েনাড়ের মানুষ যে ভালবাসা দেখিয়েছে তা তিনি কখনই ভুলবেন না।
    ছবি  সৌজন্যে : এক্স