গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata এলোপাথাড়ি ছুরির কোপে প্রোমোটার আহত

    এলোপাথাড়ি ছুরির কোপে প্রোমোটার আহত

    0
    130
    খোদ কলকাতায় ফের দুষ্কৃতীদের তাণ্ডব। ছুরি দিয়ে প্রোমোটারকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি কোপের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদা স্টেশন সংলগ্ন কাইজার স্ট্রিট।
    রক্তাক্ত অবস্থায় যুবককে রাস্তায় ফেলে পালান অভিযুক্তেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম ইমরান। বছর ছাব্বিশের এই যুবক পেশায় প্রোমোটার। নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা ইমরানকে রাতে কয়েক জন ডেকে পাঠান। অভিযোগ, ফোন পেয়ে ইমরান কাইজার স্ট্রিটে গেলে তাঁকে প্রথমে প্রাণে মারার হুমকি দেন তিন-চার জন দুষ্কৃতী। তার পর ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। ইমরানের পিতা শেখ আব্দুল সামাদ দাবি করেছেন, অভিযুক্তদের সঙ্গে পিস্তল ছিল। এমনকি তাঁর ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও তুলেছেন তিনি। যদিও সামাদ জানান, ছেলের আঙুল ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থান ইমরানকে প্রথমে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। আহত যুবকের আঙুলে গুরুতর চোট রয়েছে বলে জানানো হয়েছে।প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জেরেই এই হামলা।
    তবে এই বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে লালবাজার। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব