
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিরুদ্ধে সরকারি প্রকল্প উদ্বোধন নিয়ে নির্বাচন কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছে তৃণমূল। রবিবার পেট্রোপোল সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্ট, যাত্রী টার্মিনাল, মৈত্রী আরের উদ্বোধন করেছিলেন অমিত শাহ।
তৃণমূলের অভিযোগ যেহেতু নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে টার্মিনাল, মৈত্রী দ্বার উদ্বোধন করে বিধিভঙ্গ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উত্তর ২৪ পরগনার হাড়োয়া, নৈহাটি দুই কেন্দ্রে ১৩ নভেম্বর ভোট রয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে তণমূলের তরফে।
ছবি সৌজন্যে : এক্স








