গোসাবায় মন্ত্রী-সাংসদ-বিধায়ককে ঘিরে বিক্ষোভ

0
210
আবাসের সমীক্ষা শুরু হতেই প্যান্ডোরা বক্স খুলতে শুরু করেছে গ্রামবাংলায়। অবস্থা এমন গোসাবায় রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক বিক্ষোভের মুখে পড়েছেন।
পাল্টা আঙুল উঁচিয়ে গ্রামবাসীদের ধমকাতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে। সবার সামনে দলকে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ আবাসের বাড়ি দেওয়ার নামে পঞ্চায়েত সদস্যরা লাখ লাখ টাকা তুলেছেন। আবাসের বাড়ি পাওয়ার আসায় সুদে ধার করে সেই টাকা দিয়েছেন। আর পঞ্চায়েত সদস্যদের অভিযোগ তাঁরা গ্রামের গরিব মানুষের থেকে প্রায় দেড় কোটি টাকা তুলে বিধায়ক সুব্রত মণ্ডলকে দিয়েছেন। নতুন করে আবাসের সমীক্ষা শুরু হতেই বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েত সদস্যরা। মঙ্গলবার বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বন্ধিম হাজরা, বিধায়ক সুব্রত মণ্ডল, সাংসদ প্রতিমা মণ্ডল পৌঁছতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। মন্ত্রী, সাংসদের সামনেই বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
এটা তৃণমূলের গৃহযুদ্ধ বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কদিনের মধ্যে সামলেও নেবে তৃণমূল।
ছবি  সৌজন্যে : নিজস্ব