তৃণমূলে ব্রাত্য মোবাইল ছুড়ে ফেলা সেই জীবন

0
354
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে বাঁচতে নিজের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তবে সেই বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-ই যেন ব্রাত্য হয়ে গিয়েছেন তৃণমূলে।
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রবিউল আলম বার্তা দিয়েছেন, দলীয় নেতাকর্মীরা যেন বড়ঞার বিধায়কের সঙ্গে সম্পর্ক না রাখেন। এটা ক্যামাক স্ট্রিটের অর্ডার বলে জানিয়েছেন রবিউল। যদিও জীবনকৃষ্ণ জানিয়েছেন, এমন কোনও নির্দেশের কথা তিনি জানেন না। রবিউলের বার্তার পর ধন্দে পড়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। রবিউল বলেছেন, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আর বারো-চোদ্দটা মাস বিধায়ক হিসাবে যত দিন উনি রয়েছেন, মানুষের পরিষেবা দেওয়ার জন্য থাকবেন।
সই-সাবুদ করবেন। তা ছাড়া তৃণমূলের কোনও কর্মসূচিতে তাঁকে রাখা যাবে না। পরবর্তী সময়ে তিনি দলের কোন কর্মসূচিতে ডাক পাবেন না বলেও শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
ছবি  সৌজন্যে :ফেসবুক