এনওসি ছাড়া বাইরে ডিউটি নয় সরকারি ডাক্তারদের 

0
274
নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া এবার থেকে কোনও সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে যুক্ত হতে পারবে না।
কলকাতার ক্ষেত্রে স্বাস্থ্যভবন এবং জেলার চিকিৎসকদের ক্ষেত্রে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচ এই এনওসি দেবেন। স্বাস্থ্যকর্তারা বলছেন, জুনিয়র ডাক্তার সহ সরকারি ডাক্তারদের একটা বড় অংশ নার্সিংহোম, ক্লিনিক বা বেসরকারি হাসপাতালে যথেচ্ছ প্র্যাকটিস করছেন। এই প্রবণতা রুখতেই কড়া পদক্ষেপ। তবে এই নিয়মের আওতায় থাকছে না প্রাইভেট চেম্বারগুলি। সেখানে প্র্যাকটিস করতে চাইলে এনওসি নেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া, সরকারি চিকিৎসকদের একটা বড় অংশ প্রাইভেট প্র্যাকটিস না করার শর্তে এনপিএ বা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান। ওয়াকিবহাল মহলের খবর, সেই এনপিএ নিয়েও অনেকে প্রাইভেট প্র্যাকটিস করে চলেছেন দেদার।
এর ফলে সৎ চিকিৎসকরাই বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। একটা নির্দিষ্ট বয়সের পর এনপিএ মেলে না। সবদিক থেকে ক্ষতি হয় তাঁদের। সেদিকেও নজর দিচ্ছে স্বাস্থ্যভবন।
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক