হার্টবিট নিয়ন্ত্রণ করবে পচনশীল ব্যাটারি?

0
185

সম্প্রতি এক নতুন ধরনের পচনশীল ব্যাটারি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা রোবোটিক্সে বিপ্লব ঘটাতে ও বায়োমেডিকাল ডিভাইসের ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে দাবি তাদের। স্মার্টফোন থেকে শুরু করে সৌর শক্তি সংরক্ষণ সিস্টেম পর্যন্ত সবকিছুতেই ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি।

গবেষকরা বলছেন, এটিই প্রথম এমন কোনো ব্যাটারি যেটি লিথিয়াম-আয়ন ব্যাটারির মতোই কাজ করে। একই সঙ্গে এটিকে উচ্চ সক্ষমতা, পচনশীল ও দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।পচনশীল মানে হচ্ছে, স্বাভাবিকভাবেই ছোট ছোট উপাদানে ভেঙ্গে পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে এমন উপাদান।এ অত্যাধুনিক ডিভাইসটি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড-এর গবেষকদের একটি দল,যা এরই মধ্যে ব্যবহার হয়েছে ইঁদুরের হার্টবিট ও ডিফিব্রিলেশন নিয়ন্ত্রণ করতে। গবেষকদের অনুমান, মানুষের কার্ডিয়াক অ্যারিথমিয়া বা, অনিয়মিত হার্টবিটেরদ চিকিৎসায় ব্যবহার হতে পারে এটি।উল্লেখ্য,মানুষের হার্টে বৈদ্যুতিক শক প্রয়োগ করাকে ডিফিব্রিলেশন বলে, যাতে পুনরায় হার্টবিটকে ফিরিয়ে আনা যায় স্বাভাবিক ছন্দে।

কোনও ধরনের প্রভাব না ফেলেই জ্যান্ত শরীরের মধ্যে কাজ করতে পারে বায়োকম্প্যাটএবল হাইড্রোজেল ফোঁটা থেকে তৈরি এ নতুন ব্যাটারি।কয়েক ঘন মিলিমিটারের চেয়েও ছোট ছোট বিভিন্ন স্মার্ট ডিভাইসে বিকাশের পথও তৈরি করবে ব্যাটারিটি, যা কাযকর হবে বিভিন্ন জৈবিক টিস্যুর সঙ্গে যোগাযোগের বেলাতেও।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক