গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home North 24Pgs রেশন বিক্ষোতে ধুন্ধুমার দত্তপুকুর

    রেশন বিক্ষোতে ধুন্ধুমার দত্তপুকুর

    0
    178
    টিপ সই নিয়ে স্লিপ দিয়ে রেশনের সামগ্রি নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। অভিযোগ দত্তপুকুরের ময়না গোদিতে রেশন ডিলার সুমন ভদ্র টিপসই নিয়ে কাগজ দিয়েও রেশনের সামগ্রী দেয়নি।
    তিন মাস ধরে এমনটা চলার পর কয়েক হাজার গ্রাহক সুমনের দোকানে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের মধ্যেই ভয়ে দোকান ছেড়ে পালিয়ে যায় রেশন ডিলার। খবর পেয়ে সেখানে হাজির হন বারাসত ব্লক ১-র সভাপতি হালিমা বিবি সহ তৃণমূলের একাধিক কর্মী। যদিও তাঁর দাবি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন সুমন। তার ফলেই হয়ত এমনটা করেছেন।
    অভিযুক্ত বেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য দফতরে অভিযোগ জানানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় পুলিশ।
    ছবি  সৌজন্যে : নিজস্ব