গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk আবাস-বিক্ষোভ, তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দু-অধীরের

    আবাস-বিক্ষোভ, তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দু-অধীরের

    0
    819
    আবাস যোজনার সার্ভে ঘিরে দিকে দিকে বিক্ষোভে একযোগে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরি। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন আবাস যোজনাকে বিক্রি করা হচ্ছে।
    ট্যাক্সের টাকায়, ঋণের টাকায় ভোটব্যাঙ্কের জন্য এসব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি চায় প্রকৃত মানুষ আবাসের বাড়ি পাক। আর তা না হলে পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে তালা ঝুলবে, কোর্টে মামলাও হবে।এদিকে অধীর চৌধুরির বক্তব্য তৃণমূলে এখন অভাব চলছে। ১০০ দিনের কাজ থেকে জমি কেনা বিক্রি, বিভিন্ন টাকা মেরে খাওয়ার জায়গা আস্তে আস্তে ছোট হয়ে আসছে।
    তৃণমূল নেতাদের রোজগার কমে গিয়েছে। তাই সুযোগ এসেছে দিদির আবাস যোজনা।
    ছবি  সৌজন্যে : নিজস্ব