গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National লরেন্স বিষ্ণোই : অপরাধকে প্রশ্রয় নয়, সরকারকে ভর্ৎসনা

    লরেন্স বিষ্ণোই : অপরাধকে প্রশ্রয় নয়, সরকারকে ভর্ৎসনা

    0
    106
    অপরাধকে প্রশ্রয় দেবেন না। জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সাক্ষাৎকার নিয়ে পাঞ্জাব সরকারকে ভর্ৎসনা করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
    সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ২০২২ সালের একটি সাক্ষাৎকার। এর আগে ২০২৪-এর অগস্টে জেলবন্দি গ্যাংস্টারের সাক্ষাৎকারে সাহায্যকারী সিনিয়র আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। সেই নির্দেশ না মানায় বুধবার সরকারকেই তিরস্কার করেছে আদালত। আদালতের মতে, সাক্ষাৎকারটি ছড়িয়ে পড়তে দেওয়া মানে অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়া। ভিডিওটি শুধু আপত্তিকরই নয়, বরং সমাজের জন্য ক্ষতিকারকও। এর আগে ডিসেম্বরেও সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিওর সমস্ত অনুলিপি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত। তা সত্ত্বেও কী ভাবে ফের ওই ভিডিওগুলি প্রকাশ্যে এল, তা নিয়ে বিরক্ত পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। বিচারপতি অনুপিন্দর সিং এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের পর্যবেক্ষণ, সাক্ষাৎকার রেকর্ড করার জন্য কুখ্যাত অপরাধীকে ব্যবহার করার অনুমতি দিয়েছে পুলিশ।
    সেই সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার জন্য একটি স্টুডিয়ো এবং বৈদ্যুতিন যন্ত্রও সরবরাহ করা হয়েছে, যা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়ারই শামিল।
    ছবি  সৌজন্যে : এক্স