গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National দীপাবলি – সীমান্তে মিষ্টি বিনিময় ভারতীয় ও চিন সেনার

    দীপাবলি – সীমান্তে মিষ্টি বিনিময় ভারতীয় ও চিন সেনার

    0
    148

    দীপাবলি উপলক্ষে ভারতীয় ও চিন সেনার মধ্যে মিষ্টি বিনিময় করা হয়েছে । জানা গিয়েছে,কয়েক বছর ধরে দীর্ঘ চাপান-উতোরের পর অবশেষে পূর্ব লাদাখের সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেছে ভারত ও চিন।

    সেনা প্রত্যাহার করার পরই সীমান্তে ফের শুরু হয়েছে পেট্রোলিং। সেনা সূত্রে জানা গিয়েছে, এই দুই সংঘর্ষস্থল থেকে সেনা প্রত্যাহারের পর ভেরিফিকেশন প্রক্রিয়া রয়েছে। তা শেষ হলে পেট্রোলিংয়ের যাবতীয় ব্যবস্থা ও সিদ্ধান্ত নেবেন গ্রাউন্ড কম্যান্ডাররা। সূত্রের খবর, পূর্ব লাদাখে প্রকৃত নিযন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারের পরই  বৃহস্পতিবার থেকে দেমচক ও দেপসাং-এ স্বাভাবিক টহল শুরু করেছে ভারতীয় সেনা। ওপ্রান্তে চিনা সেনাও টহল শুরু করেছে। দুই দেশের মধ্যে বিগত চার বছর ধরে যে চাপান-উতোর চলছিল, তা কমার লক্ষ্যে এটি বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। দীপাবলি উপলক্ষে ভারতীয় ও চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক সীমান্ত পয়েন্টে মিষ্টি বিনিময় করা হয়েছে ।

    ২০২০ সালে গালওয়ানের সংঘর্ষের পর থেকে এই রীতি বন্ধ ছিল। ভারত সরকারের তরফে ঘোষণা করা হয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চিন সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে।

    ছবি  সৌজন্যে : এক্স