গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন মোদীর

    জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন মোদীর

    0
    122
    গত এক দশকের রীতি মেনে সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর তিন শাখা এবং সীমান্তরক্ষী বাহিনীর অফিসার-জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী।
    প্রদীপ জ্বালিয়ে নিজের হাতে মিষ্টি খাইয়েছেন তাঁদের। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রীয় একতা দিবস কর্মসূচি থেকে কচ্ছের কোটেশ্বরে নামার পর কচ্ছের স্যর ক্রিক এলাকার লাক্কি নালায় গিয়েছেন তিনি।
    এর আগে জম্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ সীমান্তে সেনা এবং আধাসেনার সঙ্গে দীপাবলি উৎসবে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। এ বারই প্রথম স্যর ক্রিক এলাকায় দীপাবলি কাটালেন প্রধানমন্ত্রী।
    ছবি : সংগৃহীত