গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বাজির তাণ্ডবে দিল্লিতে মৃত ৩, গুরুতর জখম ১২

    বাজির তাণ্ডবে দিল্লিতে মৃত ৩, গুরুতর জখম ১২

    0
    136
    কালীপুজোর রাতে বাজি থেকে আগুন লেগে দিল্লিতে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ১২জন।
    তাঁদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। শব্দ বাজির তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত রাজধানী দিল্লির। আদালত এবং প্রশাসনের যাবতীয় নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার শব্দ বাজির পাশাপাশি প্রবল দূষণ সৃষ্টিকারী অন্যান্য বাজিও ফাটানো হয়েছে রাজধানীতে। এই ব্যাপারে  কলকাতা, দিল্লি এবং দেশের অন্য বড় শহরগুলির মধ্যে তেমন একটা ফারাক ছিল না। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালেও বহু মানুষ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। দিল্লি দমকল বিভাগ সূত্রে খবর, বৃহস্পতিবার ১৬৮টি অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলা করতে হয়েছে তাদের। আগুন লাগার ঘটনা জানিয়ে ফোন এসেছে ৩২০টি। পাশাপাশি দূষণের চাদরে ঢাকা পড়ে আছে দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা, কানপুর এবং পাঞ্জাব ও হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চল।  
    অনেক আবাসনেই বাজি ফাটানো নিয়ে আবাসিকদের মধ্যে গোলমাল, হাতাহাতি হয়েছে বলে অভিযোগ। শুধু দিল্লি নয়, এবার কালীপুজোর রাতে উত্তর ভারতের বেশিরভাগ শহরেই বাজির তাণ্ডবের শিকার হয়েছেন মানুষ।
    ছবি  সৌজন্যে : এক্স