
প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, প্রেসিডেন্সি কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অর্থনীতিবিদের বয়স হয়েছিল ৬৯। অসুস্থতার কারণে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি।
সেখানেই শুক্রবার সকালে তিনি প্রয়াত হয়েছেন। বিবেক দেবরায়ের জন্ম শিলংয়ের এক বাঙালি পরিবারে। স্বাধীনতার সময় তাঁর পিতামহ তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেট থেকে শিলংয়ে এসেছিলেন।
কলকাতায় পড়াশোনা শেষ করে দিল্লি স্কুল অফ ইকনমিক্স-এ পড়াশোনা করেছিলেন তিনি। এরপরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে যোজনা কমিশন বাতিল করে নীতি আয়োগ গড়লে তার পরিচালন পর্ষদের অন্যতম সদস্য করা হয়েছিল বিবেক দেবরায়কে। ইউপিএ জমানায় রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ কনটেম্পোরারি স্টাডিজ-এর অধ্যক্ষ ছিলেন বিবেক দেবরায়। বাঙালি অর্থনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, বিবেক দেবরায় অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক বিষয়ে সুপণ্ডিত ছিলেন। জনসম্পর্কিত নীতি নির্ধারণের ক্ষেত্রে অবদানের বাইরেও নানা ভূমিকা ছিল তাঁর। তিনি প্রাচীন গ্রন্থগুলিকে আধুনিক ভাষার মাধ্যমে যুবসমাজের কাছে পৌঁছে দিয়েছিলেন। তিনি বিবেক দেবরায়কে বহু বছর ধরে চিনতেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও।
ছবি সৌজন্যে : এক্স




