বাজি তাণ্ডব, আরও বিষাক্ত দিল্লির বাতাস

0
138
নিষেধাজ্ঞা উড়িয়ে বাজি তাণ্ডবের দীপাবলির পরেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। রাজধানীর বাতাসের গুণমান পৌঁছে গিয়েছে অতিরিক্ত খারাপ ক্যাটিগরিতে।
উদ্বিগ্ন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। দিল্লির একাধিক জায়গায় শুক্রবার সকালে বাতাসের গুণমান পৌঁছেছে ৩৫০-এ।
যা দিল্লিবাসীর জন্য বড়সড় বিপদ ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা।এদিন সকাল ৭টা নাগাদ আনন্দ বিহারের বাতাসের গুণমান ৩৯৫, আয়া নগরে ৩৫২, জাহাঙ্গিরপুরীতে ৩৯০ এবং দ্বারকাতে ৩৭৬। প্রত্যেক এলাকার বাতাসের গুণমান অতিরিক্ত খারাপ ক্যাটিগরিতে পড়ছে।বৃহস্পতিবারই দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই সকলের কাছে আর্জি জানিয়েছিলেন, যেহেতু দিল্লির বাতাসের গুণমান অত্যন্ত খারাপ তাই দীপাবলির রাতে যেন কেউ বাজি না ফাটান। প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসব পালনের আহ্বান জানিয়েছিলেন তিনি। তবুও প্রশাসনকে উপেক্ষা করেই রাজধানীতে রাতভর চলেছে শব্দদানবের তাণ্ডব।শুধুমাত্র দিল্লি নয়, দীপাবলির পরদিন ধোঁয়াশা দেখা গিয়েছে অন্যান্য শহরেও। কলকাতা, চেন্নাই, মুম্বইতেও পরিস্থিতি একইরকম। প্রতি বছরের মতো এবারও কলকাতা শহরে সেই চেনা ছবি, সেই চেনা শব্দ। সঙ্গে বেড়েছে দূষণের মাত্রা।
ছবি  সৌজন্যে : এক্স