মিনাখাঁয় বিধায়কের গাড়িতে হামলা, পাল্টা প্রধানের বাড়িতে গুলিবৃষ্টি

0
932

হামলা, পাল্টা হামলায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাড়োয়া। মিনাখাঁর বিধায়কের গাড়িতে হামলার পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলি চালানো হয় বলে অভিযোগ।

পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করলেও বাড়ি থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। ১৩ নভেম্বর উপনির্বাচন বৃহস্পতিবার কালীপুজোর আগে উত্তপ্ত হয়ে ওঠে হাড়োয়া। কালীপুজোর উদ্বোধন সেরে ফেরার পথে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতত্বে মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডলের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়িতে ছিলেন বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। অভিযোগ এই ঘটনার পাল্টা হিসেবে মিনাখাঁর সোনপুকুর শঙ্কপুর গ্রামপঞ্চায়েতের ব্রাহ্মণচক এলাকা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলি চালানো হয়।

ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান মল্লিকা মণ্ডলের।

ছবি  সৌজন্যে : নিজস্ব