
কালীপুজোয় বাজির দাপটে শব্দদূষণের সঙ্গেই বেড়েছে বায়ুদূষণ। পরিবেশ ভবনের তরফে তেমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত কলকাতার উত্তর থেকে দক্ষিণ দাপট ছিল শব্দ বাজির।
কোর্টের নিষেধ, প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও কলকাতার বেশকিছু পুজোমণ্ডপ, ক্লাবের অলি-গলিতে অবাধে ফেটেছে সেল, চকলেট, কালিপটকা। পরিবেশ ভবনের তরফে বলা হয়েছে কলকাতায় বাজির ফাটানোর জেরে বায়ুদূষণ, শব্দদূষণ দুই বেড়েছে।
কলকাতার বিশেষ করে ৬টি অঞ্চল বিধাননগর, বাগবাজার, টালিগঞ্জ, কসবা মত এলাকায় দূষণের মাত্রা বেশি ছিল।
ছবি সৌজন্যে : নিজস্ব
