গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International আকাশ প্রতিরক্ষায় লেজার রশ্মি ব্যবহার করতে চাইছে ইজরায়েল

    আকাশ প্রতিরক্ষায় লেজার রশ্মি ব্যবহার করতে চাইছে ইজরায়েল

    0
    137

    আকাশ প্রতিরক্ষার লেজার রশ্মি ব্যবহার করতে চাইছে ইজরায়েল। আগামী এক বছরের মধ্যেই আয়রন বিম নামের শক্তিশালী ব্যবস্থার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে চলেছে ইজরায়েল।

    গাজা ভূখণ্ডকে কার্যত ছিন্নভিন্ন করার পরে, লেবাননকে ধ্বংস করার পরে, এখন ইরান ও এর আঞ্চলিক অংশীদারদের সঙ্গে লড়াই চলছে ইজরায়েলের। আয়রন বিমের সাহায্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট এবং মর্টার-সহ বিভিন্ন প্রজেক্টাইলের মোকাবিলায় উচ্চক্ষমতার লেজার ব্যবহার করতে চাইছে ইজরায়েল। প্রসঙ্গত, সম্প্রতি আয়রন ডোমের সুরক্ষা করচ ভেঙে ইজরায়েল সেনা খাঁটিতে হামলা চালিয়ে বড় ক্ষতি করেছে হিজবুল্লার ড্রোন। তারপরেই তাদের ডিফেন্স আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েল সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি যুদ্ধে একটি নতুন যুগের সূচনা করবে।

    এক বছরের মধ্যে স্থলভিত্তিক লেজার সিস্টেমের প্রাথমিক ক্ষমতা অপারেশনাল করে ফেলবে ইজরায়েল। লেজার রশ্মিতেই মাকাশ পথে শত্রুপক্ষের ছোট-বড় সব মিসাইল, ড্রোন, রকেটকে ক্যাসে করে দেবে সেটি।

    ছবি  সৌজন্যে : এক্স