গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে খুন, ধৃত ৪

    চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে খুন, ধৃত ৪

    0
    104

    বিহারে ১৬ বছরের কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।  এমনকি ওই কিশোরকে তেষ্টার জলটুকু পর্যন্ত তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ।

    আরও এক জন অভিযুক্তের খোঁজ চলছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য বিহারের ভোজপুর জেলার বড়কাগাঁও গ্রামের। শুক্রবার ভোর ৩টে নাগাদ সেখানে একটি মুদির দোকানে চুরির চেষ্টা হয় বলে অভিযোগ। দোকানের মালিক-সহ আরও চার জন দোকানের কাছে ঘুরঘুর করতে দেখেছিলেন ওই কিশোরকে। অভিযোগ, তাকে চোর বলে সন্দেহ করে মারধর শুরু করেছেন তাঁরা। রাস্তায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয় কিশোরকে।

    দোকানের মালিকের দাবি, তিনি ওই কিশোরকে রাতের অন্ধকারে দোকান ভাঙার চেষ্টা করতে দেখেছেন। তার চুরির মতলব ছিল বলেও অভিযোগ।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক