গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata পুরনিয়োগ মামলার ইডির মূল সাক্ষীর মৃত্যু

    পুরনিয়োগ মামলার ইডির মূল সাক্ষীর মৃত্যু

    0
    126
    পুরনিয়োগ দুর্নীতি মামলার মূল সাক্ষী অভিযুক্ত অয়ন শীলের বন্ধুর মৃত্যুতে ব্যাহত হতে পারে তদন্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুরনিয়োগ দূর্নীতি মামলায় অন্যতম মূল সাক্ষী সৌমিক চৌধুরির।
    সৌমিককে হেফাজতে না নিলেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও সৌমিকের থেকে পেয়েছেন তদন্তকারীরা। আগামীদিনে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সৌমিকের আচমকা মৃত্যুতে তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে ইডির। এদিকে বন্ধুর মৃত্যুতে ইডির দায়ের করা মামলায় অয়ন ঘোষ কিছুটা স্বস্তি পেতে পারেন বলে মনে করছেন সৌমিকের আইনজীবী। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই দুই এজেন্সিই তদন্ত চালাচ্ছে। ইডির মামলাতেই সৌমিককে মূল সাক্ষী হিসেবে ব্যবহার করার কথা ছিল ইডির। এখন কলকাতায় থাকলেও আগে হুগলির চুঁচুড়ায় থাকতেন সৌমিক। এলআইসি এজেন্ট সৌমিকের সঙ্গে অয়নের ঘনিষ্ঠতা ছিল।
    জুলাইয়ে সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে সৌমিকের নাম ছিল। সিবিআইয়ের দাবি অয়ন শীলের এজেন্ট ছিলেন সৌমিক চৌধুরি। তিনি ১০-১২ জনকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছেন বলে অভিযোগ।
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক