গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata লেডিস কোচে পুরুষ যাত্রী, এক মাসে গ্রেফতার ১৪১৩

    লেডিস কোচে পুরুষ যাত্রী, এক মাসে গ্রেফতার ১৪১৩

    0
    200

    এক মাসে হাওড়া, শিয়ালদা, মালদা এবং আসানসোল অভিযান চালিয়ে লেডিস কামরায় ওঠার অভিযোগে ১ হাজার ৪১৩ জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

    রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন, কিছু পুরুষ যাত্রী ইচ্ছে করে মহিলা কোচে ওঠেন। বারণ করা সত্ত্বেও শোনেন না। বাধ্য হয়ে রেলকে অভিযান চালাতে হচ্ছে। এ ব্যাপারে মহিলা যাত্রীদের উদ্দেশ্যে রেল কর্তার অনুরোধ, লেডিস কোচে পুরুষ যাত্রী দেখলেই ১৩৯ এ ডায়াল করুন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে। একই সঙ্গে পুরুষ যাত্রীদের উদ্দেশ্যে ও রেলের অনুরোধ, এভাবে নিজেদের সামাজিক সম্মান নষ্ট করবেন না।

    রেল সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে অভিযান চালিয়ে হাওড়া থেকে ২৬২ জন, শিয়ালদা থেকে ৫৭৫ জন, মালদায় ১৭৬ জন, আসানসোলে প্রায় ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

    ছবি  সৌজন্যে : এক্স